দেশে এখনো সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে আছে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
দেশে এখনো সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যবার্ষকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় তাঁর সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি । এসময় ওবায়দুল কাদের বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতাবাদী নেতা বাংলা নববর্ষের প্রথম দিন সরকারি ছুটি ঘোষনাসহ কৃষকদের শোষনমুক্ত করতে তাঁর অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখনো অসাম্প্রদায়িক দেশ গড়ার লড়াই চলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।






















