দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বড় প্রাপ্তি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি ঘর আলোকিত হয়েছে এটাই স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর বড় প্রাপ্তি। তিনি বলেন এর মধ্য দিয়েই সফল হয়েছে আলোর পথে যাত্রা। দুপুরে বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড নির্মিত ‘পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গেল ১৩ বছরে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করেই মানুষের চাহিদা পূরণে কাজ করছে সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কার্যক্রম হাতে নেয়ার পর সেই লক্ষ্য বাস্তবায়নে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রটি এখন পর্যন্ত স্থাপিত দেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র। বাংলাদেশ এখন বিশ্বের ১৩তম আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারকারী দেশ। এই কেন্দ্রে ব্যবহার করা হয়েছে। জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ক্লিন কোল প্রযুক্তি।
দুপুরে দেশবাসীর সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষকে আলোকিত করতে প্রথম উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের শতভাগ বিদুৎতায়ন তারই স্বপ্নের বাস্তবায়ন
দেশকে বার বার পিছিয়ে নিতে চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই বলেও জানান প্রধানমন্ত্রী।
দিন বদলের ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে দেশের সব মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে তা অনন্য উচ্চতায় পৌঁছাবে বলেও জানান সরকার প্রধান।
এর আগে বেলা পৌনে ১১টায় পায়রায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাদন জানান পুলিশ সদস্যের দল। পরে সুসজ্জিত জেটিতে রঙিন পালতোলা দুই শতাধিক নৌকা থেকে পতাকা নাড়িয়ে এবং সংগীত পরিবেশনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়।

























