দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা : স্থানীয় সরকার মন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
গুমের মত অপরাধ করেও অনুশোচনার বদলে, বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা, যা ফৌজদারি অপরাধ। এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে বলেও জানান তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ঈদের আগে পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে মালিকদের বলা হয়েছে।
সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস নিয়ে আইনশৃঙ্খলা পর্যালচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জ্বালানি সংকট মাথায় রেখে ২৬ মার্চ উপলক্ষে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না।
এদিকে, রাজধানীতে অরেক অনুষ্ঠানে, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না।
শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল





















