দূতাবাসগুলো আওয়ামী লীগের প্রচার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বিদেশে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসগুলো আওয়ামী লীগের প্রচার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রাষ্ট্রের মানবধিকার লঙ্ঘণ হচ্ছে দেখেও দুতাবাসগুলো আওয়ামী লীগের মতো করে বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে বিকেলে ওয়াশিংটন ও ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের দুটো ঘটনা উল্লেখ করে এ সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল কমিটির চেয়ার গ্রেগোরি ডব্লিউ মিকস নিউ ইয়র্কের কুইন্স এলাকায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে রেবকে কোন আইনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সে বিষয়ে বক্তব্য রাখেন।
তবে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কংগ্রেসম্যানের বক্তব্যের বিকৃত ব্যাখ্যা দিয়েছে যা অত্যন্ত লজ্জাজনক বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তিনি বলেন, সরকারের ব্যর্থতা এবং স্বৈরাচারী মনোভাবের কারণে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা পড়েছে।
দেশের জনগণ মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ঠিক তখনই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে অপকর্ম ঢাকার চেষ্টায় থাকে সরকার, অভিযোগ জানান মির্জা ফখরুল।





















