দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতে কোন উন্নয়ন হয়নি : দাবি এমপিদের
- আপডেট সময় : ০৭:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্য খাতে কোন উন্নয়ন হয়নি বলে দাবি করেছেন সংসদ সদস্যরা। সকালে সংসদ অধিবেশন চলাকালে ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট আলোচনায় এ দাবি করেন তারা। এসময় নানা অনিয়ম-দুর্নীতি রোধ ও সেবার মান উন্নয়নে আরো বেশি জোর দেয়ার আহ্বান জানান তারা। এছাড়া করোনার টিকাদান কর্মসূচিকে আরো বেগবান করার পাশাপাশি টিকার উদ্ভাবন ও উৎপাদনে দেশের বিজ্ঞানীদের উৎসাহিত করার কথাও বলেন সংসদ সদস্যরা।
সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ২০২১-২২ অর্থ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা শুরু হয়।
এসময় সংসদ সদস্য শাজাহান খান বলেন, স্বাস্থ্য খাতের কাংখিত কোন উন্নয়ন হয়নি। জনবল সংকটসহ নানা সমস্যয় স্বাস্থ্য খাত জর্জরিত বলে ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এই খাতটি নাজুক অবস্থ্যায় রয়েছে বলে জানান ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
এ বিষয়ে আওয়ামী লীগের আরেক সভাপতি মন্ডলীর সদস্য ফারুখ খান বলেন, টিকা দান কর্মসূচিকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশে টিকার উদ্ভাবন ও উৎপাদনে বিজ্ঞানীদের উৎসাহিত করতে হবে।
সংসদ অধিবেশনে বক্তব্যকালে চলচিত্র অভিনেত্রী পরীমনির ঘটনার সাথে জড়িতদের বিচার চেয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন উর রশিদ।






















