দীর্ঘ ১৭ বছর এরকম উৎসবমুখর ভোটের পরিবেশ দেখিনি : জামায়াত আমির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬২৬ বার পড়া হয়েছে
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রথমবার গণভোটে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন তরুণ ভোটাররা। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা-১৫ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সারাদেশে ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। দীর্ঘ ১৭ বছর এরকম উৎসবমুখর ভোটের পরিবেশ দেখেননি বলেও জানান তিনি।


















