তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : দাবি বিএনপি নেতাদের
- আপডেট সময় : ০৮:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
উন্মুক্ত গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে ঐক্য করে অচিরেই সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। ইসি গঠনের নামে নাটক বাদ দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান।
জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে সে সময়ের ছাত্রনেতারা যোগ দেন।
সভায়, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, দেশে স্বৈরশাসন চলছে। অতীতের মতোই গনতন্ত্রে বিশ্বাসী সব পক্ষের সঙ্গে ঐক্য করে সরকার পতনের আন্দোলনে নামতে হবে।
দলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, একদলীয় নির্বাচনের চেষ্টা করলে মার্কিনীদের মতো বাংলাদেশের জনগন এই সরকারের ওপর নিষেধাজ্ঞা জারি করবে।
এর আগে শিক্ষা ভবন চত্তরে নিহতদের স্মরনে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৯০ দশকের ছাত্রনেতারা।





















