ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করেছে বিএনপির প্রার্থী আমিনুল হক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। বিচারপতি জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনর্গণনার দাবি জানিয়ে এই আবেদন করা হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে আরও ১৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। সেই অনুযায়ী বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনানি করছেন।




















