ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও ১০ মামলার আসামী আলম গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও ১০ মামলার আসামী নুরুল ইসলাম সাদ্দাম ওরফে আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকা থেকে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়। সদর থানার এস.আই (উপ-পরিদর্শক) মো: মিজানুর রহমান জানান, সদর উপজেলার বৌলতলী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে। পরে স্থানীয়রা ডাকাত নুরুল ইসলাম সাদ্দামকে ধরে গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত ডাকাত নুরুল ইসলাম সাদ্দামের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও গরু চুরিসহ ১০টি মামলা রয়েছে।

















