ট্রাকচাপায় মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী হাকিম নিহত হয়েছে।
পুলিশ জানায়, মাত্র একদিন আগে হাকিমকে তার বাবা নতুন মোটরসাইকেল কিনে দেন। সেই মোটর সাইকেলে হাকিম সোমবার বিকেলে বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় ট্রাকচাপায় নিহত হয়। আহত অপর দুই বন্ধুকে নড়াইল ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাকিম গোবরা পার্বতী বিদ্যাপীঠ স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।



























