টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সেরা তিনে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সেরা তিনে বাংলাদেশ। সাসটেইনেবল ডেভেলপ সলুশন নেটওয়ার্কের -২০২১ সূচকের তথ্য অনুযায়ী ১৬৫টি দেশের মধ্যে বাংলাদেশে রেকিংয়ে ১০৯। স্কোর ৬৩ দশমিক ৫।
বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কোট ডি’বায়ারও সূচকে এগিয়েছে। জাতিসংঘভুক্ত দেশসমূহের মধ্যে গত পাঁচ বছরে বাংলাদেশসহ ৩টি দেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা….এসডিজি বাস্তবায়নে সবচেয়ে ভালো অগ্রগতি করেছে। ২০৩০ সালে লক্ষ্যমাত্রা অর্জনে ২০১৫ সালে যেই এজেন্ডা নেয়া হয়েছিল তাতে সবচেয়ে বেশি অগ্রগতি হয় এই তিন দেশের। বিপরীতে, ভেনিজুয়েলা, টুভালু ও ব্রাজিল এসডিজি সূচকে সবচেয়ে বেশি পিছিয়েছে।






















