টিকার জন্য সারারাত লাইনে বসে রাত কাটাচ্ছে মানুষঃ জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, গণটিকা কর্মসূচি সফল করে সারা বিশ্ব যখন সব কিছু স্বাভাবিক করে ফেলছে, তখন দেশে শতশত মানুষ এক ডোজ টিকার জন্য সারারাত লাইনে বসে রাত কাটিয়েছেন। গেলো কয়েকদিন তারা বিভিন্ন কেন্দ্র ঘুরেও টিকা পায়নি। তিনি বলেন, বিশ্বে এমন দুঃখজনক ঘটনা নজিরবিহীন। বুধবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
























