টানা নির্বাচিত হয়ে ধারাবাহিক উন্নয়নের অংশীদার আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটে টানা নির্বাচিত হয়ে, দেশের ধারাবাহিক উন্নয়নের অংশীদার আওয়ামী লীগ। বলেন, আওয়ামী লীগ সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দেয়ায় অর্থনীতির গতিবৃদ্ধির পাশাপাশি শিল্প ক্ষেত্রে উন্নতি হয়েছে ব্যাপক। সকালে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’র ভিত্তি প্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয়ের সমাপ্ত চার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’-এর ভিত্তি প্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিটাক, বিসিক ও বিএসইসি কর্তৃক সমাপ্ত চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের জনগণ বার বার আওয়ামী লীগ সরকারকে ভোটি দেয়ার কারণে, দেশ উন্নত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বর্তমানে দেশে খাদ্যের ঘাটতি নেই জানিয়ে সরকার প্রধান বলেন, ২ হাজার ৪১ সালে ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।
বক্তব্যে শেষে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’-এর ভিত্তি প্রস্তর স্থাপনসহ ৪টি প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।























