ঝিনাইদহ ঝালকাঠি ও গাইবান্ধায় বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ, ঝালকাঠি ও গাইবান্ধায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দন্ডপ্রাপ্ত আসামীদের রায় কার্যকরের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে শহরের হামদহ স্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক’শ নেতাকর্মী অংশ নেয়। বক্তারা, গ্রেনেড হামলা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে সকলের রায় কার্যকরের দাবি জানান।
ঝালকাঠির নলছিটিতে নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে নদীর ভাঙনে নলছিটির বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।
গাইবান্ধার পলাশবাড়ীতে জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ এনে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী হরিনমারী গ্রামের শাহজাহান ভুলু তার লিখিত বক্তব্যে ও এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভূক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দেন।






















