ঝিনাইদহে এক যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের ধানক্ষেত থেকে ভবানীপুর গ্রামের যুবক আলামিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
























