জোর যার মুল্লুক তার নীতির কারণে রাষ্ট্র ও সমাজের মানুষের মনে চরম অস্থিরতা বিরাজ করছে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
জোর যার মুল্লুক তার নীতির কারণে রাষ্ট্র ও সমাজ মানুষের মনে চরম অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছে বিএনপি সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষরা টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার নিশিরাতের সরকার রাষ্ট্রের শতকোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গানবাজনা আর আমোদফুর্তিতে মেতে রয়েছেন। দেশে টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা। সেচের পানির অভাবে আত্মহত্যা করছেন কৃষক।























