জেনারেল র্যাংক ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধানকে
- আপডেট সময় : ০৩:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র্যাংক ব্যাজ পরানো হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে এ রেংক ব্যাজ পরানো হয়।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত সেনাপ্রধানকে রেংক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সেনাপ্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। এসময় নতুন সেনাপ্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নতুন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সদ্য বিদায়ী জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন। গত ১০জুন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ২৪ জুন থেকে পরবর্তী তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব দেয় সরকার। এসএম শফিউদ্দিন আহমেদ এর আগে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।






















