জাসদ নেতা কাজী আরেফ আহমেদ হত্যা মামলার আসামী রওশন আলী গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর রেবের হাতে গ্রেপ্তার হলেন জাসদ নেতা কাজী আরেফ আহমেদ হত্যা মামলার আসামী রওশন আলী।
বৃহস্পতিবার কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব জানায়, বুধবার রাতে রওশন আলীকে গ্রেপ্তার করা হয়। মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাসদ নেতা কাজী আরেফকে ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার একটি জনসভায় গুলি করে হত্যা করে দুষ্কৃতিকারীরা। ওই মামলায় ২০০৪ সালে ১০ জনের ফাঁসির আদেশ দেন আদালত। ২০১৬ তে তিনজনের ফাঁসি কার্যকর হলেও রওশনসহ ৫ জন আসামী পলাতক ছিলো। রওশন আলী চরমপন্থি সংগঠনের সাথে যুক্ত ছিলো। টাকার বিনিময়ে মানুষ হত্যা করা তার পেশা ছিলো বলে জানান রেব কর্মকর্তারা।






















