জামালপুর ও মৌলভীবাজারে দুইজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
জামালপুর ও মৌলভীবাজারে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর সদরের বানারপাড় থেকে এক যুককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত যুবকের নাম আরিফুজ্জামান। সদর থানার কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠিয়েছে।
এদিকে, মৌলভীবাজারে নিখোঁজের ৩ দিন পর হোসেন মিয়া নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত হোসেন মিয়া ব্রাম্মণবাড়িয়া সরাইলের বাসিন্দা। সে মৌলভীবাজার পৌর এলাকায় অটোরিক্সা চালাতো।























