জন্মসনদ নিতে কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- আপডেট সময় : ০৮:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
জন্মসনদ নিতে কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সচিবালয়ে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক সভায় তিনি একথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অটোমেশন হওয়ায় মানুষ যেভাবে জন্মনিবন্ধন পাচ্ছে সেখানে অনেক ত্রুটি-বিচ্যুতি আছে, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। মন্ত্রী বলেন, একটি সভায় সব সমস্যার সমাধান করা যাবে না। তবে, জন্মনিবন্ধন প্রাপ্তিতে কোন স্তরে জনগণকে কোন ধরনের হয়রানি করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। এসময় তিনি জন্মনিবন্ধনে বানান ভুলের বিষয়ে কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন। সার্ভার সংক্রান্ত জটিলতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এখানে সার্ভার নতুনভাবে করা হয়েছে। সেজন্য সিস্টেম শাটডাউন ছিলো। অনুষ্ঠানে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বে দুর্নীতিমুক্ত কোনো দেশ নেই। কমবেশি দুর্নীতি সবখানেই আছে।























