জন্মদিনে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৮৮৩ বার পড়া হয়েছে
জন্মদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সকালে টুঙ্গিপাড়া পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টার দিকে সমাধি সৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাজানো হয় বিউগল, দেয়া হয় গার্ড অব অনার। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।





















