চুয়াডাঙ্গায় বাড়ি থেকে তুলে নিয়ে এক নারীকে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৯৩৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনায় বাড়ি থেকে তুলে নিয়ে মিম খাতুন নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বাড়ির পাশের বেগুন ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই সময় রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করা হয় নিহত মিমের ভাই আলমগীর হোসেনকে।
এলাকাবাসী জানান, রাতে জেলার দর্শনার পৌর এলাকার মোহাম্মদপুরে নিজ বাড়িতে মিম খাতুন ও তার ভাই আলমগীর অবস্থান করছিল। এ সময় ভাই বোনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে বাড়ির পাশের বেগুন ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দর্শনা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। একই সাথে গুরুতর আহত ভাই আলমগীরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দর্শনা থানার ওসি জানান, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। মামলা প্রক্রিয়াধীন। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



























