চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২ ও আহত ৩
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ। এ ঘটনায় নিহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতরা হলেন–ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান , জেনারুল ইসলামের ছেলে মিনহাজ ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ ।






















