চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে দেশব্যাপি মহাসমাবেশের ঘোষণা বিএনপির
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৯১৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৮ অক্টোবর থেকে সারাদেশে বিভাগীয় গণ-সমাবেশ করবে বিএনপি।
দলের চেয়ারপার্সেনর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হত্যা, পুলিশি হামলার আশ্রয় নিয়েছে সরকার, সব হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করতে হবে।
চলমান আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৬ তারিখ সকল মহানগর ১০ তারিখ জেলা পর্যায়ে শোক রেলি করবে বিএনপি।এছাড়া ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশের আয়োজন করবে এ দলটি।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করে দাবি জানানো হয়।











