চরতারাপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনী সংঘাতে কলেজছাত্র নিহতের ঘটনায় পৃথক দু’টি মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনী সংঘাতে কলেজছাত্র নিহতের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত কলেজছাত্রের পিতা নায়েব আলী বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গেলো রাতে একটি মামলা করেছেন। অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান খান বাদি হয়ে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করেছেন। এ মামলায় মতিন ও কুদ্দুস নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা নিয়ে সংঘাতে জড়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করছিলেন কলেজছাত্র নাসিম। এসময় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
















