চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত ও তা সমাধানে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এ বিষয়ে একটি আলোচনা সভা শেষে এই তথ্য জানান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিন বছরে প্রকল্পের দৃশ্যমান সফলতা না আসায় হতাজনক। প্রকল্পে ত্রুটি বিচ্যুতি খুজে বের করতে, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও বিভাগীয় কমিশনারের সমন্ময়ে আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে এই কমিটি প্রতিমাসে একটি করে বৈঠক করবে। এসময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক মোমিনুর রহমান উপস্থিত ছিলেন।






















