গৌরনদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বরিশালে গৌরনদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে একই এলাকায় নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় দু’দিনের ব্যবধানে নিহত হলেন তিনজন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার সন্ধ্যার দিকে বার্থি ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম মোহাম্মদ শাহাআলম খান। তিনি খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী মন্টু হাওলাদারের আত্মীয়। স্বজনরা জানান, বুধবার সকালের দিকে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার হুমকি দেয়। সন্ধ্যার দিকে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায় শাহা আলমের উপর। গুরতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার।






















