গেলো ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গেলো ২৪ ঘন্টায় করোনা ইউনিটে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত ২১ জনের মধ্যে ৭ জন করোনা পজিটিভ আর ১৪ জন ভর্তি ছিলেন এর উপসর্গ নিয়ে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ২০ জনের মধ্যে রাজশাহীর ৮, নাটোরের ৫, চাঁপাইনবাবগঞ্জ ২, নওগাঁর ২ ও পাবনার ৩ জন করে আছেন।
এছাড়া- খুলনায় ১৪, কুষ্টিয়া ১২, সাতক্ষীরা ১০, যশোর ৯, নেত্রকোনায় ৪, ঝিনাইদহ ৩, দিনাজপুর ২ এবং চুয়াডাঙ্গায় ৫ জন করে মারা যান।





















