গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল : চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে, জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
বিগত সরকারের শাসনামলে ভিন্ন মত দমনে গুমের একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। রাজনৈতিক পট পরিবর্তনে গুমের সাথে জড়িতদের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে।
এদিকে গুমের বিচারের পথ সুগম করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধন বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা
গুম অধ্যাদেশ ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
এদিকে, জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যায় ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
এ মামলায় সাবেক এমপি এ বিএম ফজলে করিম চৌধুরীসহ চার জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।



















