গাজীপুর কাশিমপুরে জলাবদ্ধতায় ভোগান্তিতে লাখো মানুষ
- আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরের কাশিমপুরে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগান্তিতে লাখো মানুষ। জিতার মোড় থেকে জিরানী বাজার এবং বিএডিসি মোড় থেকে শ্রীপুর আঞ্চলিক সড়কে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় বছরজুড়েই পানিতে ডুবে থাকে সড়ক। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস গাজীপুর সিটি কর্পোরেশনের।
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার জিতার মোড় থেকে জিরানী বাজার এবং বিএডিসি মোড় থেকে শ্রীপুর আঞ্চলিক সড়ক দুটি গুরুত্বপূর্ণ সড়ক।
জিতার মোড় থেকে জিরানী বাজার ব্যস্ততম এই সড়ক এখন যেন পানির নিচে ডুবে থাকাই বাস্তবতা। একই চিত্র বিএডিসি মোড় থেকে শ্রীপুর আঞ্চলিক সড়কেও। প্রতিদিন লাখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই সড়কে। অচল ড্রেনেজ ব্যবস্থায় শিল্পকারখানার বর্জ্য মিলিয়ে এই জলাবদ্ধতা যেন স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং আশপাশের কলকারখানা থেকে নির্গত কেমিক্যালযুক্ত বর্জে ছড়িয়ে পড়ছে চর্মর নানা রোগ। প্রতিদিন দুর্ঘটনা ও দুর্ভোগে পড়ছেন গাড়ির চালকরা।
তবে, দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক।
কাশিমপুরের এই দুই আঞ্চলিক সড়কের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা গেলে কমবে লাখো মানুষের দুর্ভোগ।




















