গত এক যুগে ঢাকা ওয়াসার পানির মূল্য বেড়েছে তিনগুণ
- আপডেট সময় : ০২:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
গত এক যুগে ঢাকা ওয়াসার পানির মূল্য বেড়েছে তিনগুণ। মাসে মাসে গ্রাহকরা পানির মূল্য পরিশোধ করে আসলেও মেলেনি কাঙ্খিত সেবা। এমন অভিযোগ ঢাকা ওয়াসার গ্রাহকদের। এরই মধ্যে নতুন করে পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবনায় গ্রাহকদের মাঝে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ।
ঢাকা ওয়াসা আইনে প্রতি বছর ৫ শতাংশ পানির মূল্য বৃদ্ধি করার নিয়ম থাকলেও এক যুগে তা বেড়েছে তিনগুণ।
যথাযথ সেবা না মিললেও ওয়াসার বিল ঠিকই পরিশোধ করে আসছেন তারা।
পরিসংখ্যান বলছে, ২০০৯ সালে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের কাছ থেকে এক হাজার লিটার পানির মূল্য রাখতো ৫ টাকা ৭৫ পয়সা । এরপর প্রতি বছরই ঢাকা ওয়াসা ৫ শতাংশ হারে পানির দাম বাড়ায়। ২০১৬ সালের একই বছরে দুই বার বাড়ানো হয় পানির মূল্য।
সবশেষ গত বছরের জুলাই থেকে আবাসিকে ১৪ দশমিক ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ১৫ দশমিক ১৮ পয়সা করা হয় এবং বাণিজ্যিক গ্রাহকদের ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা মূল্য নির্ধারণ করা হয়।
২০ শতাংশ মূল্য বৃদ্ধি হলে আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য গুণতে হবে ২১ টাকা ২৫ পয়সা এবং বাণিজ্যক গ্রাহকদের জন্য তা গিয়ে দাড়াবে ৫৮ দশমিক ০৮ পয়সা।
এদিকে, পানির দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে ওয়াসা কর্তৃপক্ষ বলছে সরকারের ভর্তুকি কমাতেই এই উদ্যোগ ওয়াসা বোর্ডের। তবে, করোনা পরিস্থিতিতে পানির মূল্য না বাড়িয়ে অন্য কোন উপায়ে সরকারের ভর্তুকি কমিয়ে আনা হোক বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
করোনা পরিস্থিতিতে একের পর বাড়ছে দ্রব্যমূল্যর দাম। অর্থনৈতিক সংকটের এই দু:সময়ে বেচে থাকার অন্যতম উপাদান পানির মূল্য বৃদ্ধি না করে পানি অপচয়রোধে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভর্তুকি কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার; এমনটাই প্রত্যাশা নগরবাসীর।





















