গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেয়া উচিত : এলজিআরডি মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেয়া উচিত বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলো দায়িত্ব পালনে সচেষ্ট থাকা উচিত বলেও মনে করেন তিনি।
আইসিটি বিভাগ আয়োজিত কুমিল্লা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগীয় স্টার্টআপ ইনকিবেউশন ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরো বলেন, নির্বাচনে কেউ অংশ না নিলে একপক্ষ বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হবেই। ৩৭টি স্টার্টআপ থেকে তিন দিনের এই প্রশিক্ষণে মোট ৮০ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে।





















