গণতন্ত্রকে সরিয়ে সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
সরকার দেশে আগ্রাসন শুরু করে অর্থনীতির চাকাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা মূল গণতন্ত্রকে সরিয়ে একনায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। যা কোন ভাবেই একটি স্বাধীন রাষ্ট্রের জন্য কাম্য নয়। দুপুরে জাতীয় প্রেসক্লাবে শেরেবাংলা এ কে এম ফজলুল হক এর ৬০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।






















