ক্ষমতায় পরিবর্তন আসলে প্রশাসনে দুর্নীতিবাজদের জবাবদিহি করতে হবে: ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় পরিবর্তন আসলে তাদের জবাবদিহি করতে হবে।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে- এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স- এ্যাব আয়োজিত “আওয়ামী সরকারের অপশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সরকার প্রশাসনের উপর নির্ভর করে টিকে আছে। এজন্য প্রশাসনের ভেতর গড়ে তোলা দলীয় ও দুর্নীতিবাজ মহলকে তারা জনগণের করের অর্থে নানাভাবে নজরানা ও লুটপাটের সুযোগ দিচ্ছে। তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।























