ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন, অপহরণকে রক্ষাকবজ হিসাবে বেছে নিয়েছে সরকার: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
ক্ষমতা টিকে থাকতে গুম, খুন, অপহরণকে রক্ষাকবজ হিসাবে বেছে নিয়েছে সরকার, মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রাজধানীর নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী আরো বলেন, আবার নতুন করে বিএনপি নেতাকর্মীরা গুমের শিকার হচ্ছেন। রেব পুলিশের পর এখন সিআইডিকে গুমের কাজে ব্যবহার করছে সরকার, অভিযোগ করেন তিনি। সরকার পদত্যাগ না করলে, পরিস্থিতি জটিল হবে বলেও হুঁশিয়ারী দেন তিনি। এসময় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করের রিজভী।





















