কুষ্টিয়া কুমারখালীতে ঈদের কেনাকাটার গুরুত্ব পাচ্ছে তাঁত পণ্য
- আপডেট সময় : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়া কুমারখালীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। অনান্য পোশাকের মধ্যে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ঐতিহ্যবাহী তাঁত পণ্য। নানা কারনে পিছিয়ে পড়া তাঁত শিল্পে লেগেছে ব্যস্ততার ছোঁয়া। বাজারে তাঁত পণ্যের চাহিদা এভাবে বাড়তে থাকলে এগিয়ে যাবে শিল্পটি। কয়েক হাজার শ্রমিক ও তাদের পরিবার নির্ভশীল এই শিল্পের উপর। ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ধরে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে তাঁত বোর্ড।
সারা বছর ঝিমিয়ে চললেও ঈদের আগে বেশ জমে উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর তাঁত পণ্যের বাজার। স্থানীয় সহ আশেপাশের জেলা থেকেও আসছেন ক্রেতারা।
ঐতিহ্যবাহী তাঁত পণ্যের সুনাম রয়েছে দেশ ও দেশের বাহিরে। বিশেষ করে লুংগি, গামছা, বিছানার চাদরের কদর রয়েছে দীর্ঘদিন ধরে।
পুরো জেলার জুড়ে ছোট বড় প্রায় সাড়ে তিন হাজার তাতের কারখানায় কর্মরত সাড়ে সাত হাজার পরিবার। বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় তারাও খুশি।
তাঁত শিল্পের সাথে জড়িত কারখানা মালিক এবং ব্যবসায়ীরা বলছেন বেচাকেনার এই ধারাবাহিকতা অব্যহত থাকলে আবারো ঘুরে দাড়াবে তাঁত শিল্প।
ক্ষুদ্র ঋণ ও পরামর্শ প্রদান এবং বাজারজাত করনে নানা ধরনের সহযোগিতা করছে তাঁত বোর্ড।
একসময়ের আন্তর্জাতিক বাজার থাকলেও এখন তা শূন্যের কোঠায়। ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারী পৃষ্ঠপোষকতা।




















