কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যা করলো পুলিশের এসআই
- আপডেট সময় : ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
প্রকাশ্য দিবালোকে দ্বিতীয় স্ত্রী ও সন্তানসহ তিনজনকে হত্যা করেছে পুলিশের এক এএসআই। কুষ্টিয়ার কাস্টমস মোড়ে সকালে এ হত্যাকাণ্ড ঘটে। ঘাতক এএসআইকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়ায় পৌর এলাকার কাস্টমস মোড়ের একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা ওই পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এএসআই সৌমেন। এসময় গুলিবিদ্ধ হন তার স্ত্রী ও শিশুসহ তিনজন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনই মারা যায়। হাসপাতালটির আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবিদ্ধ তিনজনেরই মৃত্যু হয়েছে। গুলি করার পর মার্কেটের ব্যবসায়ীরা ঘাতক সৌমেনকে ধাওয়া করে একটি বাড়ির মধ্যে আটকে রাখে। তার জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানায়, পুলিশের ওই এএসআই সৌমেন বর্তমানে খুলনার ফুলতলা থানায় কর্মরত।

























