কুষ্টিয়ায় ডেঙ্গু মশা নিধন কার্যক্রমের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে ফগার মেশীনে মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কাজ উদ্বোধন করা হয়েছে।
সকালে ডিসি কোর্ট চত্তরে ডেঙ্গু মশা নিধনের এই কার্যক্রম উদ্বোধন করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
























