কুমিল্লায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কায় পাঁচজন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির জোরালো ধাক্কায় এক রেলকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রাত পৌনে আটটার দিকে জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে চট্টগ্রাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাতে লাকসাম জংশনে এসে পৌঁছায়। চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতির অংশ হিসেবে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে বগির সঙ্গে সংযোগ দেওয়ার সময় এই বিপত্তি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংযোগ দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনটি সজোরে বগিতে ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন।
























