কুমিল্লায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে
- আপডেট সময় : ০১:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গেল একমাসে আক্রান্ত হয়েছে ১৭ হাজার এবং মারা গেছে ১১৮জন। প্রতিদিন আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হতে অসংখ্য মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন। জেলায় দুই শতাধিক বেসরকারি হাসপাতালের মাত্র ৩/৪ টি ছাড়া অন্যরা করোনা চিকিৎসায় এগিয়ে আসছে না।
কুমিল্লায় গানিতিকহারে বাড়ছে করোনা সংক্রমন। চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতায় পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। সরকারি হাসপাতালে সিট না পেয়ে রোগী নিয়ে বেসরকারি ক্লিনিকে ছুটছে স্বজনরা। সেখানে করোনা রোগী ভর্তি না করায় হতাশ তারা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ২০টি আইসিইউসহ জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সাড়ে পাঁচ’শ বেড রয়েছে। সংকটময় এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।
রেড জোন ঘোষিত এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে।
























