কাল থেকে আবারও ঢাকায় ফিরছে বঙ্গবন্ধু বিপিএল
- আপডেট সময় : ০৯:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
কাল থেকে আবারও ঢাকায় ফিরছে বঙ্গবন্ধু বিপিএল। একদিন বিরতি দিয়ে মাঠে নামবে চার দল। দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ ম্যাচে ঢাকার কাছে হেরে চট্টগ্রাম পর্ব শেষ করেছে কুমিল্লা। জয়ের ধারায় ফেরার মিশনে বিপিএলের তৃতীয় পর্বে নামবে ভিক্টোরিয়ান্স শিবির। চট্টগ্রাম নিজেদের মাঠে ছন্দ হারিয়েছে। শেষ দুই ম্যাচে হেরে ধুকছে তারা। ঢাকায় আবারও নতুন করে শুরু করতে চাইবে দলটি। ৬ ম্যাচ শেষে ৪ জয় আর ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফরচুন বরিশাল। ২ নম্বরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ ম্যাচে ৩ জয় আর ১ হারে ৬ পয়েন্ট আছে তাদের। সমান ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে মিনিস্টার ঢাকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্টও সমান ৬। তালিকার পাঁচে খুলনা, সিলেট আছে ৬ নম্বরে।






















