কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইশরাক হোসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এর আগেসসকালে ইশরাক হোসেনের জামিন আবেদনের শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। গত ৬ এপ্রিল গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। ওই দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করা হয়।























