কাতার পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। এর আগে সকাল ১১টায় ঢাকা ছাড়ে জামাল ভূইয়ারা।
করোনা আক্রান্ত দুই ফুটবলার বাদে ২৩ সদস্যের দল গেছে কাতারে। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে সৌদি আরব যাওয়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের। তবে কোয়ারেন্টাইন জটিলতায় সৌদি আরব যাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের। আগামী ৩, ৭ ও ১৫ জুন দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে। এদিকে কাতার যাওয়ার আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে জাতীয় দল। এই সফরে ভালো কিছু উপহার দিতে চান হেড কোচ জেমি ডে।



















