কলেরা সংক্রমণের বিষয়টি খতিয়ে দেখতে ওয়াসাকে প্রধানমন্ত্রীর নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
দেশে কলেরা সংক্রমণ বাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়।
সচিব আরো জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ- ওয়াশাকে নির্দেশ দিয়েছেন। এছাড়া, ওয়াশার অবৈধ লাইন বন্ধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, ১৫ মে এর মধ্যে ডব্লিউএইচও’র পক্ষ থেকে ৭৫ লাখ কলেরা টিকা আসবে। এই টিকার দুই ডোজ নিলে ৩ বছর পর্যন্ত কলেরা বা ডায়রিয়া থেকে নিরাপদ থাকা যাবে বলে জানান তিনি। এছাড়া, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর এবং পল্লী উন্নয়ন একাডেমি রংপুর-২০২২ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।






















