কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরিতে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৮২৪ বার পড়া হয়েছে
কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি। শিক্ষার্থীরা যাতে বেকারত্ব ঘুচিয়ে সুনাগরিক ও বিশ্ব নাগরিক হতে পারে সেই লক্ষ্যেই কর্মমুখী শিক্ষা চালু করার পরিকল্পনা চলছে।
সকালে নেত্রকোণার চল্লিশায় হেনা ইসলাম ডিগ্রী কলেজের উন্নয়ন কাজ পরিদর্শনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা বলেন। ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সবকিছুই আওয়ামী লীগের অর্জন এবং আওয়ামী লীগের হাত ধরেই জনগণ স্বপ্নের সোনার বাংলায় পৌঁছে যাবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরুসহ স্থানীয় নেতারা।





















