করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জার মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জার মৃত্যু হয়েছে।
ভোর রাতে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে তিনি মারা যান। মৃত আবু হাসান মির্জা উপজেলার মাধাইনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি একই ইউনিয়নের ভাদাস গ্রামে। তাড়াশ উপজেলা স্বাস্থ্য এ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল মিঞা শোভন জানান, ৪দিন আগে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা শ্বাসকষ্ট নিয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

















