করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৫৩ জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখন মোট ৫ লাখ ৭১৩ জন ।
কোভিড-১৯ মহামারীতে দেশে মৃত্যুর ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আছে, ৩৮ জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ২৮০ জনের। আর গত ২৪ ঘণ্টায় ১১৫৩ জন নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭১৩ জনে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নতুন করে আরও ১৯২৬ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন, এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন সুস্থ হয়েছেন। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ১৯ ডিসেম্বর তা ৭ হাজার ২৮০ জনে পৌঁছায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু ছিল।















