করোনায় সারাদেশে ২৪১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালা ২২ হাজার ৬৫২ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। আর দেশে করোনা সংক্রমণের ১৭ মাসে এসে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। সব মিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ৪০ হাজার ১৩০টি। আর গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৩টি। গত একদিনে করোনা রোগী শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য পাঁচ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৭ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, গত এক মাসে করোনা পরিস্থিতির বড় কোনও পরিবর্তন হয়নি।
























