করোনা টিকা বিক্রির সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা
- আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
করোনা টিকা বাইরে বিক্রির সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন. অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া। যার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে পুলিশ এখনো তদন্ত করছে। তদন্ত শেষ হলেই বুঝা যাবে কারা কারা এর সাথে জড়িত। এ ঘটনায় স্বাস্থ্য অধিদফতরও আলাদা তদন্ত করছে। এ ছাড়াও এদিন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নিবন্ধন করেও অনেকে টিকা পাচ্ছেন না। টিকার জট খুলতে কেন্দ্রগুলোতে বুথ বাড়ানো এবং প্রয়োজনে সাবসেন্টার করার নির্দেশনা স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া হয়েছে। যারা নিবন্ধন করেছেন তারা সবাই টিকা পাবেন জানিয়ে ফ্লোরা বলেন এসএমএস না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।






















