কথা কাটাকাটির জেরে কুষ্টিয়ায় প্রকাশ্যে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
কথা কাটাকাটির জেরে কুষ্টিয়ায় প্রকাশ্যে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অন্যদিকে, নারায়ণগঞ্জে ছিনতাইকারীর আঘাতে নিহত হয়েছে এক যুবক।
স্থানীয়রা জানায়, দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালকের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, স্পিনিং মিলসের শ্রমিকরা ভোরে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় মারধর করলে দুইজন গুরুতর আহত হন। ধস্তাধ্বস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হয় যুবক মুন্না। পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।























